ঢাকা    রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

GTV

পিরোজপুরে ছাত্রলীগের হামলায় যুবদল নেতা আহত

প্রকাশ : ০৩ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পিরোজপুরে ছাত্রলীগের হামলায় যুবদল নেতা আহত
ছবি: সংগৃহীত

পিরোজপুরে জেলা যুবদলের এক নেতাসহ দুজনের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত দুজন বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্য রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার এবং তার চাচাতো ভাই ও স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল সরদার। তারা দুজনই মধ্যরাস্তা এলাকার বাসিন্দা।

আহত রিয়াজ সরদার জানান, মঙ্গলবার রাতে তিনি ও তার চাচাতো ভাই সাইফুল সরদার মধ্যরাস্তা এলাকায় অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি সেখানে আওয়ামী লীগের পোস্টার লাগাতে এলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে দুজনই শরীরের বিভিন্ন স্থানে জখম হন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী হামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা শেখ ইমরান শুভকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।

আটক ছাত্রলীগ নেতা শেখ ইমরান শুভ পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক।

পিরোজপুর জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আমাদের সংগঠনের একজন নেতা ও তার ভাই আহত হয়েছেন। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা না হলে জেলা যুবদল কর্মসূচি ঘোষণা করবে বলে জানান তিনি।

জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। অন্যথায় এ ধরনের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।

পিরোজপুর সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে যায় এবং একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : পিরোজপুর যুবদল ছাত্রলীগ

GTV

রোববার, ০৭ জুন ২০২৬

পিরোজপুরে ছাত্রলীগের হামলায় যুবদল নেতা আহত

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x