ঢাকা    রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

GTV

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন

চিকিৎসা শিক্ষাকে আরও সহজ, আধুনিক ও মানসম্মত করার লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিক এই ক্লাসরুমের উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেওয়ান সাইফুদ্দিন আহমেদ।

ডিজিটাল ক্লাসরুম উদ্বোধনের পর বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি আয়োজিত ‘ইআরসিপি বিষয়ে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক কর্মশালায় বিশেষজ্ঞ চিকিৎসকদের মানসম্মত প্রশিক্ষণের লক্ষ্যে একটি ইআরসিপি সিমুলেটর উদ্বোধন করা হয়। উদ্বোধন পরবর্তী সেমিনারে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম মোহসেন।

সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. দেওয়ান সাইফুদ্দিন আহমেদ বলেন, অভিজ্ঞ চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নবীন চিকিৎসকদের গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির অনারারি সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যবৃন্দ, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

GTV

রোববার, ০৭ জুন ২০২৬

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x