প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
সৈয়দপুর মহাসড়কে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নবিরোধী মোবাইল কোর্ট
||
সৈয়দপুর মহাসড়কে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নবিরোধী মোবাইল কোর্টমোঃ ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নীলফামারী জেলা।সৈয়দপুর মহাসড়কে শব্দ দূষণ রোধ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে নিষিদ্ধ হাইড্রোলিক ও অতিরিক্ত উচ্চশব্দের হর্ন ব্যবহারকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।অভিযান পরিচালনা করেন সৈয়দপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির হোসেন।অভিযানকালে ‘শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫’-এর ৬(২) বিধি লঙ্ঘনের দায়ে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং জরিমানা আদায় করা হয়।অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির হোসেন জানান, অতিরিক্ত উচ্চশব্দের হাইড্রোলিক হর্ন পথচারী ও যাত্রীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে শব্দ দূষণ রোধ করা এবং মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত