প্রিন্ট এর তারিখ : ০৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় লায়ন হেলাল উদ্দীনকে মামুন খানের শুভেচ্ছা
||
চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় লায়ন হেলাল উদ্দীনকে মামুন খানের শুভেচ্ছাচট্টগ্রাম বিশেষ প্রতিনিধি : আহমদ রেজাচট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও প্রিয় নেতা লায়ন হেলাল উদ্দীন চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মামুন খান।এক শুভেচ্ছা বার্তায় মামুন খান বলেন, লায়ন হেলাল উদ্দীনের মতো একজন অভিজ্ঞ ও দক্ষ সংগঠক চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। তাঁর নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও ক্রীড়াঙ্গনের প্রতি আন্তরিকতা ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।তিনি লায়ন হেলাল উদ্দীনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং তাঁর নতুন দায়িত্বে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।শুভেচ্ছা ও অভিনন্দন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত