প্রিন্ট এর তারিখ : ০৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আনোয়ারায় বিএনপির মতবিনিময় সভা
||
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আনোয়ারায় বিএনপির মতবিনিময় সভাচট্টগ্রাম বিশেষ প্রতিনিধি : আহমদ রেজাআসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় সমর্থন বিষয়ে করণীয় নির্ধারণ, সংশ্লিষ্ট কার্যক্রম গতিশীল করা এবং সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান করার লক্ষ্যে আনোয়ারায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক কার্যক্রম, দলীয় সমর্থন এবং সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জননেতা লায়ন হেলাল উদ্দিন।এ সময় উপস্থিত ছিলেন ১ নম্বর বৈরাগ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মামুন খানসহ আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীরা।বক্তারা স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পারস্পরিক সমন্বয় ও মতবিনিময়ের মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত