প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
নাগেশ্বরীতে শ্রমিক কল্যাণ ফডারেশনের সমাবেশ অনুষ্ঠিত
||
নাগেশ্বরীতে শ্রমিক কল্যাণ ফডারেশনের সমাবেশ অনুষ্ঠিতএম সাইফুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১০ অক্টোবর নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয় হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মুর্শিদ কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট ইয়াছিন আলী সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান, নাগেশ্বরী উপজেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদুল হক, আব্দুল মতিন, শরিফুল আলম মিন্টু। উক্ত সমাবেশে শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। উক্ত সমাবেশে মুর্শিদ কামালকে রামখানা ইউনিয়ন শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও আঃ মতিনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত