প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬ ) যানচলাচল বন্ধ
||
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬ ) যানচলাচল বন্ধ।রাকিবুল ইসলাম সাকিব ,রিপোর্টারইউনাইটেড এপারেলসের শ্রমিকরা চাষারা জিরো পয়েন্টে অবস্থান করায় শহরে প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রয়েছে। এদিকে সলিমুল্লাহ সড়কে সেঞ্চুরি এপারেলসের আরেকটি পোশাক কারখানার শ্রমিকরা অবস্থান ও বিক্ষোভ করছেন। এদিকে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে এবং শ্রমিকদের সড়ক থেকে উঠে যাওয়ার অনুরোধ করলেও তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থআন করবেন বলে জানিয়েছেন। শ্রমিকদের দাবি, কারখানা খোলা সহ ৪ দফা দাবিতে আন্দোলন করছেন। তারা জানান, ১৫ দিন ধরে আন্দোলন করছেন। কিন্তু কেউই কোনো সমাধান দিতে পারছেন না। সেজন্য বাধ্য হয়ে সড়কে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত