প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
বেলকুচির ভাঙ্গাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রাকিবুল হাসান শামীমের গণসংযোগ, উঠান বৈঠক লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত
||
বেলকুচির ভাঙ্গাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রাকিবুল হাসান শামীমের গণসংযোগ, উঠান বৈঠক লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত -মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জঃআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩ নম্বর ভাঙ্গাবাড়ী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলার মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাকিবুল হাসান শামীম। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিকেলে বিভিন্ন বাজার, পাড়া-মহল্লা ও জনসমাগমপূর্ণ এলাকায় তিনি এসব নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন।নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শুক্রবার নিজস্ব নির্বাচনী কার্যালয় দেলুয়াকান্দি থেকে মোটরসাইকেল, অটোরিকশা মিশুক ও ভ্যানসহ নেতাকর্মী এবং সফরসঙ্গীদের নিয়ে নির্বাচনী পদযাত্রা শুরু করেন রাকিবুল হাসান শামীম। পরে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং নিজের নির্বাচনী পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।প্রচারণাকালে তিনি দেলুয়াকান্দি ,তামাই, চন্দনগাতি ও বানিয়াগাতী এ সমস্ত এলাকার বাজার সহ বিভিন্ন জনসমাগম এরএলাকায় গণসংযোগ করেন ।। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের মতামত শোনেন এবং এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।এ ছাড়াও তিনি আসর এবং মাগরিব নামাজ তামাই এলাকায় এবং এশার নামাজে বানিয়াগাতী এলাকায় আদায়ের পর মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাকিবুল হাসান শামীম দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, মানবিক ও আলোকিত ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি এলাকার সার্বিক উন্নয়ন এবং জনসাধারণের কল্যাণে কাজ করার প্রত্যাশা নিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত