প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
নওগাঁর বিভিন্ন উপজেলায় গোয়েন্দা পুলিশের রাতভর অভিযানে ২৪ কেজি গাজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
||
নওগাঁর বিভিন্ন উপজেলায় গোয়েন্দা পুলিশের রাতভর অভিযানে ২৪ কেজি গাজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতারউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁ জেলাঃ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে মান্দা, সদর ও বদলগাছি থানা এলাকায় ২৪ কেজি গাজা উদ্ধার করেছে। এসময় চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১ নভেম্বর) ভোর ৫টার দিকে মান্দা থানার রঘুনাথপুর গ্রামে আরিফ হোসেন (৩০) এর বাড়ি তল্লাশি করে স্টিলের ট্রাঙ্ক থেকে ২০ কেজি গাজা উদ্ধার করা হয়। আরিফের দেওয়া তথ্য অনুযায়ী সকাল ৮:৩০-এ সদর থানার কুমাইগারিতে মোশাররফ (৩৩) এর ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে চৌকির নিচ থেকে ২ কেজি গাজা উদ্ধার করা হয়।এরপর সকাল ১০টায় বদলগাছি থানার নিহিনপুর গ্রামে শিলং (২৩) এর বাড়ি তল্লাশি করে শয়নকক্ষ থেকে আরও ২ কেজি গাজা উদ্ধার করা হয়। এসময় তার সহযোগী আরাফাত (২৩)-কেও গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—১. আরিফ হোসেন (৩০), পিতা মৃত আলিম উদ্দিন, গ্রাম: রঘুনাথপুর, থানা: মান্দা।২. মোশাররফ (৩৩), পিতা মৃত কাশেম, গ্রাম: শেরপুর কুড়ালীপাড়া, থানা: মহাদেবপুর।৩. শিলং (২৩), পিতা শহিদুল, গ্রাম: নিহিনপুর, থানা: বদলগাছি।৪. আরাফাত (২৩), পিতা শহিদুল, গ্রাম: নিহিনপুর, থানা: বদলগাছি।আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদক প্রতিরোধে জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত