প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
গাইবান্ধা পুরাতন বাজার ব্রিজের নির্মাণকাজ পরিদর্শনে এমপি আব্দুল করিম
||
গাইবান্ধা পুরাতন বাজার ব্রিজের নির্মাণকাজ পরিদর্শনে এমপি আব্দুল করিমগাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল:গাইবান্ধা শহরের পুরাতন বাজার ব্রিজের চলমান নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর আব্দুল করিম।পরিদর্শনকালে তিনি ব্রিজের নির্মাণকাজের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রীর গুণগত মান বজায় রাখা এবং নির্ধারিত নকশা ও প্রকৌশলগত নির্দেশনা অনুসরণ করে কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।এমপি আব্দুল করিম বলেন, পুরাতন বাজার ব্রিজটি গাইবান্ধা শহরের যোগাযোগব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিজটির নির্মাণকাজ সম্পন্ন হলে ওই এলাকায় দীর্ঘদিনের যানজট কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের চলাচলে ইতিবাচক পরিবর্তন আসবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত