প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
হৃদয়ের ক্যানভাসে তুমি _মারিয়াম রামলা
||
হৃদয়ের ক্যানভাসে তুমি_মারিয়াম রামলা তোমায় দেখেছি ব'লে—আমি সবুজ সকালের পথে হেঁটেছি,তোমায় পেয়েছি ব'লে—হৃদয়ে এক খুশির আল্পনা এঁকেছি।তুমি আমার শুভ সকাল,তুমি আমার মায়াবী রাত!কখনো তুমি কালবৈশাখী ঝড়,আবার কখনো শ্রাবণের ধারাপাত!বুকের গভীর গহীন অলিন্দে শুধু তোমার ছবি আঁকি,কল্পনার নিপুণ তুলিতে রোজ নতুন গল্প লিখি।দেবে কি বাড়িয়ে তোমার হাত? হবে কি আমার সাথী?তুমিহীন বড়ই একা লাগে এই দীর্ঘ নিশি-রাত্রি।তুমি আমার সুখের পাখি, আনন্দ-ঝড়ের টান,তোমায় না পেলে অবুঝ ব্যথায়- কেঁদে ওঠে মোর প্রাণ।স্বপ্নে তুমি, জাগরণে তুমি— আছো অনুভবে মিশে,তোমায় ছাড়া জীবন আমার আজো দিশেহারা ব'সে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত