প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
আশুলিয়ায় তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিক সোহেল রানার ওপ
||
আশুলিয়ায় তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিক সোহেল রানার ওপআশুলিয়ায় তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিক সোহেল রানার ওপর সন্ত্রাসী কায়দায় হামলাস্টাফ রিপোর্টার শহিদুল ইসলামঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের উড়ালসড়কের নিচে এক নারীকে মারধরের ঘটনার তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক সোহেল রানা।শনিবার (৭ নভেম্বর ২০২৬) বেলা ১১টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।আহত সাংবাদিক সোহেল রানা জানান, এক নারীকে কয়েকজন শ্রমিক মারধর করছিলেন। এ সময় ঘটনার তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে ৮ থেকে ১০ জন ব্যক্তি সংঘবদ্ধভাবে তাঁর ওপর হামলা চালান। এতে তিনি আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তিনি আরও বলেন, “আমি কোনো অপরাধ করিনি। সাংবাদিক হিসেবে ঘটনার তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গিয়েছিলাম। অথচ আমার ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করার জন্য অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”এ বিষয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা জানান, অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।সাংবাদিকের ওপর এমন হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক সমাজ ও সচেতন মহল।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত