প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
নিয়ামতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান
||
নিয়ামতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদাননওগাঁর নিয়ামতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (৮ নভেম্বর) নিয়ামতপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মুস্তাফিজুর রহমান।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরশিদা খাতুনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা রেজাউল করিম।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।আলোচনা সভা শেষে জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষে সঞ্চয় ও ঋণদান কর্মসূচির ক্রেডিট ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে ছাতরা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নির্বাচিত হয়। এ সময় সমিতির সভাপতি আব্দুল আলীমের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে মোট নয়জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত