প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ- মালদ্বীপের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা।
||
বাংলাদেশ- মালদ্বীপের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা। আবদুল্লাহ কাদের মালদ্বীপ প্রতিনিধি:-মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (MNDF) প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।বুধবার (১১ নভেম্বর) সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার এবং সামরিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাব্য ক্ষেত্রসমূহ নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন। এ সময় সামরিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং দুই দেশের সংশ্লিষ্ট প্রতিরক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।এ ছাড়া সক্ষমতা বৃদ্ধি, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা এবং সামুদ্রিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করেন তাঁরা। এসব বিষয়ে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে দুই দেশের অভিন্ন স্বার্থের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।সাক্ষাৎটি বাংলাদেশ ও মালদ্বীপের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সম্পৃক্ততা এবং গঠনমূলক সহযোগিতার গুরুত্ব পুনর্ব্যক্ত করার একটি সুযোগ সৃষ্টি করে। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে ভবিষ্যতে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার সম্ভাবনা অন্বেষণে আগ্রহ প্রকাশ করেন।বাংলাদেশ হাইকমিশন প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ–মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত