প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
পারিবারিক ও সম্পত্তির বিরোধে অপপ্রচারের শিকার ভিপি মিজান
||
পারিবারিক ও সম্পত্তির বিরোধে অপপ্রচারের শিকার ভিপি মিজানইমরান হোসেন সোহাগ : নোয়াখালী জেলা প্রতিনিধি। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ভিপি মিজানের বিরুদ্ধে গত কয়েকদিন থেকে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিধবা নারীর সাথে অনৈতিক কাজের মিথ্যা অপপ্রচার চালানো হয়, মাত্র কয়েক সেকেন্ডের একটি খন্ডিত অস্পষ্ট ভিডিও চিত্রকে কেন্দ্র করে এই অপপ্রচারের শুরু হয়, পরবর্তীতে চাটখিলের সাংবাদিকরা তদন্তের মাধ্যমে এই ঘটনার শিকড়ে গিয়ে পৌঁছান, তদন্তের মাধ্যমে উঠে আসে ভি পি মিজানের প্রতিবেশী আব্দুল মতিনের সাথে তার দীর্ঘ কয়েক বছর থেকে পারিবারিক ও সম্পত্তি নিয়ে বিরোধ চলছে, সেই বিরোধের জেরে মোঃ আব্দুল মতিন আইনিভাবে মোকাবেলা করতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের এই অসৎ উপায় বেছে নেন,ভিপি মিজানের আত্মীয়-স্বজন ও অন্যান্য প্রতিবেশীদের থেকে জানা যায় চারিত্রিক দিক থেকে তিনি একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি, রাজনৈতিক আদর্শে তিনি আওয়ামী লীগ করলেও ক্ষমতার অপব্যবহার করে কখনো কারো সাথে অন্যায় ও জুলুম করেননি তাই ৫ আগস্টের পরে তাকে নিজ এলাকা চাটখিল ছেড়ে পালিয়ে যেতেও হয়নি,তাই নিজের বিরুদ্ধে আনিত এমন মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনের নিকট এর সঠিক বিচার দাবি করেন তিনি ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত