প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
সুনামগঞ্জের জগন্নাথপুরে আদালতের রায় অমান্য করে রাজনৈতিক প্রভাব কাটিয়ে খাস কালেকশন ইজারা সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ
||
সুনামগঞ্জের জগন্নাথপুরে আদালতের রায় অমান্য করে রাজনৈতিক প্রভাব কাটিয়ে খাস কালেকশন ইজারা সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগমোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসুদেব চরণ মৌজায় আদালতের চূড়ান্ত রায় ও আদেশ অমান্য করে 'ভৈষা ও চাতল' খাস কালেকশন ইজারা প্রদানের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এর ফলে স্থানীয় সংখ্যালঘু ভুক্তভোগী পরিবার এবং এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে, যা যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।আদালতের রায় ও অভিযোগের প্রেক্ষাপটপ্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাউধরন গ্রামের বাসিন্দা বিদ্যা ভূষণ চন্দ্র (পিতা: মৃত বামা চরণ চন্দ্র) গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার বাসুদেব চরণ মৌজার (জেএল নং ১৮৫, খতিয়ান নং ৪৮, দাগ নং ৩৭৩০ ও ৩৩৭৭) জমিটির মালিকানা নিয়ে সুনামগঞ্জের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল (মোকাদ্দমা নং ৪২৬/২০১৭)-এ মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তীতে আদালতের রায় ভুক্তভোগীদের পক্ষে আসে এবং সহকারী কমিশনার (ভূমি), জগন্নাথপুরকে উক্ত রেকর্ড সংশোধনের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া সুনামগঞ্জের সিনিয়র সহকারী জজ আদালতে দায়েরকৃত স্বত্ব মোকাদ্দমা (নং ১৪২/২০২১)-এর রায়ও ভুক্তভোগী পরিবারের পক্ষে রয়েছে।আইন অমান্য করে ইজারা প্রদান ও দখলের অভিযোগ। ভুক্তভোগী বিদ্যা ভূষণ চন্দ্রের দাবি, আদালতের স্পট রায় ও আইনি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উপজেলা খাস কালেকশন ব্যবস্থাপনা কমিটি গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখের সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৪ ৩৩ বাংলা সনের অবশিষ্ট সময়ের জন্য আত্মী উদ্দিন (পিতা: হাজী আবারক উল্লা, সাং বাউধরন)-কে উক্ত ভূমির ইজারা প্রদান করে।এর আগে গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখে সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে আদালতের রায় ও নথিপত্র জমা দেওয়ার পর ১৪৩২ বাংলা সনের খাস কালেকশন বন্ধ রাখা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আইনি বাধ্যবাধকতা উপেক্ষা করে পুনরায় এই ইজারা দেওয়া হয়।ইজারা পাওয়ার পর আত্মী উদ্দিন ও তার লোকজন জমিটি দখলের পাঁয়তারা শুরু করে বলে অভিযোগে জানা যায়। বর্তমানে এলাকায় নিজেদের 'নব্য বিএনপি' পরিচয় দিয়ে শাহানুর, শাহিনুর, আজিজুর উদ্দিন, তারেক আহমদ, আলীম উদ্দিন ও নাসির উদ্দিনসহ একদল প্রভাবশালী ব্যক্তি ভুক্তভোগী পরিবারকে বসতভিটা ও জমি থেকে উচ্ছেদ এবং শারীরিক লাঞ্ছনার চেষ্টা চালাচ্ছে। ভুক্তভোগীদের সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও সংখ্যালঘু হওয়ার সুযোগ নিয়ে একটি প্রভাবশালী মহল জোরপূর্বক জমি দখল করে তাদের দেশত্যাগে বাধ্য করার পাঁয়তারা করছে বলে দাবি করা হয়।প্রশাসনের মন্তব্য ও স্থানীয় প্রতিক্রিয়াএ বিষয়ে জগন্নাথপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন জানান, "আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি চিঠি আকারে জানিয়েছি এবং আমাদের সরকারি কৌঁসুলি (জিপি)-কে মতামতের জন্য চিঠি প্রেরণ করেছি।" এই উদ্ভূত পরিস্থিতিতে আদালতের রায় দ্রুত বাস্তবায়ন, অবৈধভাবে প্রদত্ত ইজারা অবিলম্বে বাতিল এবং জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী বিদ্যা ভূষণ চন্দ্র ও তার পরিবার। আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে প্রকৃত সত্য উদ্ঘাটন করে ভুক্তভোগী পরিবারগুলোর জমি ফেরত এবং নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন সচেতন নাগরিকবৃন্দ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত