প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ
||
এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভমো: মাইদুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধিজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির সুন্দরগঞ্জ পৌরসভা শাখার আয়োজনে পৌরসভার বাহিরগোলা মোড় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।পরে পৌরসভা শাখার আহ্বায়ক মো. আরিফুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. লুৎফর রহমান বকসি, উপজেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মো. কামরুল হাসান প্রমুখ।সমাবেশে বক্তারা সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করে গ্রেপ্তার, আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।উল্লেখ্য, গত ১১ নভেম্বর রাতে কুষ্টিয়ার দৌলতপুরে এনসিপি নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করছে দলটি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত