প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
||
নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যুসাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে মো. সাফাকাত নামে ২২ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার রছুল্লাবাদ ইউনিয়নের কালঘড়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সাফকাত ওই গ্রামের মো. শুভ মিয়ার ছেলে। তার মায়ের নাম মোসা. খাদিজা আক্তার।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কোনো এক সময় বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায় শিশু সাফকাত। পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়। মাত্র ২২ মাস বয়সী শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে এলাকায় নেমে এসেছে গভীর শোক।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত