প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
কাগজপত্র ও লাইসেন্স না থাকায় কাজিপুরে ৫ চালকের অর্থদণ্ড।
||
কাগজপত্র ও লাইসেন্স না থাকায় কাজিপুরে ৫ চালকের অর্থদণ্ড। সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি,মোঃ আব্দুর রব মনসুর,সিরাজগঞ্জের কাজিপুরে সড়ক পরিবহন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পৃথক অভিযানে ছয়জনকে মোট ৬০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলার শিমুলদাইড় বাজার এলাকায় কাজিপুর-ধুনট সড়কে এই অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন।আদালত সূত্রে জানা যায়, অভিযানে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪ ও ১৬ ধারায় পাঁচজন চালককে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।দণ্ডপ্রাপ্ত চালকেরা হলেন— বগুড়ার শাহজাহানপুর উপজেলার বেতগাড়ী গ্রামের ফজল করিমের ছেলে মিলন (৩২) ও বগুড়া সদরের নওদাপাড়া এলাকার আব্দুর রউফের ছেলে আজাহার আলী (৩৫)। এই দুজনের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া ধুনট উপজেলার সাতমাথা এলাকার আসাদুল শেখের ছেলে মতিকে (২১) ১০ হাজার টাকা এবং বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের আব্দুল হামিদের ছেলে রফিকুল ইসলাম (৫৫) ও কাজিপুরের সাতকয়া গ্রামের দুলু তরফদারের ছেলে মিল্টনকে (৩৫) ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।অন্যদিকে, একই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপজেলার গাড়াবেড় গ্রামের মজিবরের ছেলে হাসান আলীকে (৩৪) ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।জনস্বার্থে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত