প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
সুন্দরগঞ্জে, শান্তিরাম ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী এ.কে.এম মোস্তফা কামাল..
||
সুন্দরগঞ্জে, শান্তিরাম ইউনিয়নের চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী এ.কে.এম মোস্তফা কামাল..মো: মাইদুল ইসলাম ,গাইবান্ধা প্রতিনিধিইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার জেলার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী মাটি ও মানুষের নেতা, যুবসমাজের আইকন এ.কে.এম মোস্তফা কামাল ৷ জনাব এ.কে.এম মোস্তফা কামাল একজন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক এবং বেলকা চৌরাস্তায় অবস্থিত ইসলামি শরিয়াহ্ মোতাবেক পরিচালিত ইসলামি ব্যাংকের একজন পরিচালক ৷ তিনি ২০২১ সালে শান্তিরাম ইউনিয়নে আনারস প্রতিক নিয়ে নির্বাচন করেছিলেন ৷ আবারো তিনি দ্বিতীয় বার নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন৷ জনগণের ভালোবাসা, আপনাদের দোয়া- আমার পথচলার প্রেরণা। তিনি বলেছেন, পথচলাটা সহজ নয়। তবে আপনাদের ভালোবাসা, আস্থা, পরামর্শ ও দোয়া পেলে মানুষের কল্যাণে কাজ করার সাহস আরও বেড়ে যাবে-ইনশাল্লাহ্।আমার চাওয়া কোনো ক্ষমতার আসন নয়- আমার প্রত্যাশা মানুষের ভালোবাসায় গড়া একটি জনসেবার দায়িত্ব।তিনি দীর্ঘদিন এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখে জনগণের সাথে কাজ করে যাচ্ছেন।ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনসেবার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। তাকে ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্য সম্পর্কে এ.কে.এম মোস্তফা কামাল জানান, তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশে থেকে কাজ করতে চেয়েছেন৷ এলাকার দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাই তার অন্যতম লক্ষ্য।তিনি বলেন, নির্বাচিত হতে পারলে এলাকার মানুষের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে কাজ করবেন। ইউনিয়নের রাস্তাঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে তিনি আন্তরিকভাবে কাজ করতে চেয়েছেন ৷ পাশাপাশি ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়সংগত সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।এ.কে.এম মোস্তফা কামাল আরও জানান, জনপ্রতিনিধি হওয়ার মূল উদ্দেশ্য ব্যক্তিগত স্বার্থ নয়, বরং জনগণের সেবা করা। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও ডিজিটাল ইউনিয়নে গড়ে তুলতে তিনি কাজ করতে আগ্রহী।তিনি মনে করেন, জনগণের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শান্তিরাম ইউনিয়ন আরও উন্নত ও বসবাস যোগ্য হিসেবে গড়ে তোলা সম্ভব। এ জন্য তিনি ইউনিয়নের তরুণ, প্রবীণসহ সর্বস্তরের মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তাদের প্রত্যাশা ও সমস্যার কথা জানার চেষ্টা করছেন।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এ.কে.এম মোস্তফা কামাল ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এলাকার উন্নয়ন এবং জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারবো, ইনশাল্লাহ৷নির্বাচনকে সামনে রেখেই ইতিমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও বাজারে সাধারণ মানুষের সাথে গণসংযোগ, মতবিনিময় এবং উঠান বৈঠক শুরু করেছেন। একজন সুশিক্ষিত প্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের মাঝেও তাকে নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে।তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল, সন্ত্রাস ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। সরকারি সব সুযোগ-সুবিধা যেন প্রতিটি নাগরিকের দ্বারপ্রান্তে স্বচ্ছতার সাথে পৌঁছায়, তা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। আমি ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন প্রত্যাশা করছি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত