প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টিআরসি নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন ।
||
ব্রাহ্মণবাড়িয়ায় টিআরসি নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন ।নাইমুল ইসলাম,জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়াবাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের অক্টোবর-২০২৬ কার্যক্রমের তৃতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা (PET) সম্পন্ন হয়েছে।রবিবার (১৫ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্স মাঠে ‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তৃতীয় দিনের পরীক্ষায় ১৬০০/১০০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং ইভেন্ট অনুষ্ঠিত হয়।নিয়োগ বোর্ডের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা-এর সার্বিক তত্ত্বাবধানে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সুষ্ঠু পরিবেশে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়।পরীক্ষা শেষে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভনে কোনো দালালচক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য প্রার্থীদের সতর্ক করা হয়।নিয়োগ বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৫ নভেম্বর ২০২৬ তারিখে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উত্তীর্ণ প্রার্থীদের যথাযথ প্রস্তুতি নিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি অনুত্তীর্ণ প্রার্থীদের ভবিষ্যতে আরও কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেওয়া হয়।এ সময় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ এভিয়েশন শাখার এআইজি তানভীর আহমদসহ নিয়োগ বোর্ডের সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত