মনের বার্তা
— মারিয়াম রামলা
মাঝে মাঝে নিজের অজান্তেই
মনটা কেন যেন উদাস হয়ে যায়।
নিজেই বলতে পারি না—
আমার কী হয়েছে?
কেন এত অস্থিরতা,
কেন এত ব্যাকুলতা?
কী হতে কী চলেছে,
নিজেই জানি না।
এটাই কি
আমার মনের বার্তা?