কর্মজীবন
মারিয়াম রামলা
ব্যস্ত শহরে জীবনটা কেমন যেন দুমড়ে-মুচড়ে যাচ্ছে,
যতটা এগিয়ে যাই, ততটাই যেন পিছিয়ে পড়া হচ্ছে।
স্বপ্নগুলো যেন আমার মাঝেই হারিয়ে যায়,
হাত বাড়াতেই নিমেষে উধাও হয়ে যায়!
কিন্তু আমি যে কখনো হারতে শিখিনি,
আমাকে লড়তেই হবে, এগিয়ে যেতেই হবে।
আমার সফলতা—
আমার নিজের পরিশ্রম দিয়েই জয় করে নিতে হবে।
নিজের পায়ে দাঁড়াতে হলে,
নিজেকেই তো কর্মঠ হতে হয়!