একযোগে দুই কেন্দ্রে শেষ হলো এ. টি. এম আমিনুর রহমান সিদ্দিকী স্মৃতি শিক্ষা বৃত্তি পরীক্ষা ২০২৬
জামাল উদ্দিন
নিজস্ব প্রতিনিধি(মিরসরাই, চট্টগ্রাম)
প্রায় ৫০০ শিক্ষার্থীদের অংশগ্রহনে এক যোগে দুইটি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এ. টি. এম আমিনুর রহমান সিদ্দিকী স্মৃতি শিক্ষা বৃত্তি পরীক্ষা ২০২৬। আজ (২০নভেম্বর) চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার প্রায় অর্ধশতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি, কিন্ডারগার্টেন ও মাদ্রাসার মধ্যে প্রায় ৫০০শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে এ. টি. এম আমিনুর রহমান সিদ্দিকী স্মৃতি শিক্ষা বৃত্তি পরীক্ষায়। এক নং কেন্দ্র এ. টি. একাডেমী তে ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থী এবং দুই নং কেন্দ্র মিঠাছরা উচ্চ বিদ্যালয় ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মরহুম এম শাহ নেওয়াজ সিদ্দিকী এর হাতে গড়া সামাজিক ও শিক্ষা প্রসারে অগ্রণী ভুমিকা পালন করার লক্ষ্যে নিজের মা ও বাবার নামে প্রতিষ্ঠিত করেন এ. টি. এম. আমিনুর রহমান সিদ্দিকী স্মৃতি শিক্ষা বৃত্তি পরীক্ষা। পাশাপাশি নিজ এলাকায় শিক্ষাকে আধুনিক করে সুশিক্ষা দানে গড়ে তুলেন জুনিয়র উচ্চ বিদ্যালয় এ. টি. একাডেমী। যেখানে নার্সারী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। অতি দক্ষতার সাথে বৃত্তি ও স্কুল পরিচালনা করেছিলেন উনার নিজ ভাই মরহুম নুরুল আনোয়ার সিদ্দিকী। তাদের ধারাবাহিকতায় বর্তমানে সভাপতি কামরুল হাসান সিদ্দিকী, পরীক্ষা নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলম সিদ্দিকী, কমিটির সদস্য আবু তারেক সিদ্দিকী, সাবিত নওয়াজ সিদ্দিকী, রিফাত সিদ্দিকী, আকিব সিদ্দিকী, ও সার্বিক তত্বাবধানে এ. টি. একাডেমীর প্রধান শিক্ষক জামাল উদ্দিন দায়িত্ব পালন করেন। সকলের উপস্থিততে খুব সুন্দর ভাবে বৃত্তি পরীক্ষা সমপ্ত করতে পেরে বৃত্তি পরিচালনা কমিটি সন্তোষ প্রকাশ করেন এবং সকল পরীক্ষার্থী ও অভিভাবকগনকে আন্তরিক শুভেচ্ছা ও শৃঙ্খলিত থাকার জন্য ধন্যবাদ জানান।
সভাপতি বক্তব্য বলেন, এ. টি. এম আমিনুর রহমান সিদ্দিকী স্মৃতি শিক্ষা বৃত্তি পরীক্ষাটি প্রকৃত মেধা যাচাইয়ের একটি পরীক্ষা। শুধু মাত্র সঠিক উত্তর দিয়ে কখনো মেধা যাচাই হয় না। প্রকৃত মেধাবী যাচাই করতে লিখিত পরীক্ষার কোনো বিকল্প নেই। সরকারি বৃত্তি পরীক্ষা গুলোতে মেধা যাচাই করতে লিখিত পরীক্ষায় নেয়া হয়। তাই আমরাও তারই ধারাবাহিকতা অব্যাহত রেখেছি। ভবিষ্যতে আরো ভালো ও সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে তিনি বক্তব্য শেষ করেন।
পরীক্ষায় ১নং কেন্দ্রে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এ. টি একাডেমীর প্রধান শিক্ষক জামাল উদ্দিন ও ২নং কেন্দ্রে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আবু তারেক সিদ্দিকী। সার্বিক সহযোগিতা করেন মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম।পরীক্ষায় আরো উপস্থিত ছিলেন এ. টি একাডেমী সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশুতোষ দাশ এবং মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন।