রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আমেনা আকবর ফাউন্ডেশনের
মুহাম্মদ শাহ পরান
জেলা প্রতিনিধি (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের রায়পুরে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় রায়পুর টাউন হল অ্যান্ড কমিউনিটি সেন্টারে আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানার অফিসার ইনচার্জ মো. নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ.ন.ম. নিজাম উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তোহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো. মাহিন উদ্দিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাবিদ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেনা আকবর ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম মুরাদ।
বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা শিক্ষার্থীদের ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
পরে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।
আমেনা আকবর ফাউন্ডেশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা।