হায়দরগঞ্জ মডেল স্কুলে মরহুম আকিলের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: আনোয়ার হোসেন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ মডেল স্কুলের মরহুম শিক্ষার্থী আকিলের আত্মার মাগফিরাত কামনায় বিদ্যালয় পরিবারের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে বিদ্যালয়ের নিয়মিত সমাবেশে শিক্ষক-শিক্ষার্থীসহ বিদ্যালয় পরিবারের সদস্যরা মরহুম আকিলকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করেন। এ সময় তাঁর স্মৃতিচারণের পাশাপাশি মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাতে মরহুম আকিলের জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য দোয়া করা হয়।
বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মরহুম আকিলের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবা