ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে জংশনে গার্ডের সিট চুরির চেষ্টা, আটক ১
নাইমুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে একটি এসএলআর বগি থেকে গার্ডের সিট চুরির চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।জানা যায়, জংশনে অবস্থানরত ইজে পাওয়ারের এসএলআর বগি থেকে গার্ডের সিট খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালান।পরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমের নেতৃত্বে তাকে আটক করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে আখাউড়া রেলওয়ে থানায় সোপর্দ করা হয়েছে।তবে আটক ব্যক্তির নাম-পরিচয় এবং এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।