রায়পুরে জামায়াতে ইসলামীর নতুন আমীর হলেন অ্যাডভোকেট আব্দুল আউল রাসেল।
মোঃ শাহ পরান
জেলা প্রতিনিধি,( লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা জামায়াতে ইসলামীর নতুন আমীর নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আব্দুল আউল রাসেল। তাঁর নতুন দায়িত্ব গ্রহণকে ঘিরে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
নতুন আমীর হিসেবে অ্যাডভোকেট আব্দুল আউল রাসেল দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয়া নেতা কর্মীগণ।