শিরোনাম নীলফামারীর সৈয়দপুর অফ দ্যা মোড়ে জমি নিয়ে রক্তক্ষয়ি সংঘর্ষ খানায় এসে ওসিকে কটুক্তি ও প্রভাব বিস্তারের অভিযোগ ডোমার উপজেলার সাংবাদিকের বিরুদ্ধে।
নীলফামারির সৈয়দপুর অফ ডা মোরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে বাদী পক্ষের চার থেকে পাঁচজন গুরুতর জখম হয়। পরে তাদের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যে দুইপক্ষের মধ্যে আগামী ২৮/১১/২০২৬ রোজ শনিবার আপোষ মিমাংসার আলোচনা কথা থাকলে বিবাদী গন জোরপূর্বক ক্ষমতার অপব্যবহার করে বাউন্ডারি ওয়াল তুলতে গেলে বাঁদী পক্ষ বাঁধা দিতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে এই ঘটনায় পুলিশ অভিযুক্ত বিবাদীকে আটক করেছে। তবে আটক আসামির পক্ষ নিয়ে ডোমার উপজেলার বিবাদীর অগ্নিপতি ও মোঃ আল মিজান ইসলাম উভয়ের বাড়ি ডোমার উপজেলা। উক্ত মোঃ আল মিজান ইসলাম সাংবাদিক থানায় এসে তার ব্যক্তিগত ভাবে সুবিধা ভোগ করে বিবাদী আটক মামুনকে ছাড়ার অভিযোগ উঠেছে বলে জানা গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে মোঃ আল মিজান ইসলাম থানা থেকে চলে যাওয়ার পর বিভিন্ন মোবাইল নং দিয়ে মুঠোফোনে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রেজাউল করিম রেজা কে রাত ৩.৩. মিনিট পর্যন্ত একাধিকবার ফোনে কটুক্তি করে মোবাইল নং ও তাহার মেসেজ জব্দ রাখা আছে।এর পর তিনি সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে উদ্দেশ্য করে অশালীন ও কটুক্তি মন্তব্য অনলাইন পত্রিকায় লেখালেখি করেন বলে জানা গেছে। শুধু তাই হয় তিনি ওসির সরকারিও তার ব্যক্তিগত মুঠোফোনে অগনিত বার কল দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটান এবং বিরক্ত করেন বলে জানা গেছে। সৈয়দপুর থানার স্থানীয় একাধিক পুলিশ জানান একজন সংবাদকর্মীর এ ধরনের পক্ষপাত মুলক আচরণ এবং থানার ওসির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ অত্যন্ত দুঃখজনক । তাঁরা এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সৈয়দপুর-নীলফামারী- ডোমার-অপসাংবাদিক- সৈয়দপুর-থানা-বাংলাদেশ- পুলিশ-জমি-বিরোধ