নওগাঁর ধামইরহাট উপজেলার ছাত্রদল নেতা মুরাদ হোসেনের পুকুরে বিষ প্রয়োগে,৩৫ হাজার টাকার মাছ নিধন
নওগাঁর ধামইরহাট উপজেলায় গভীর রাতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩৫ হাজার টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে উপজেলার আড়ানগর ইউনিয়নের রামনারায়ণপুর গ্রামে ধামইরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মুরাদ হোসেনের ৩০ শতাংশ আয়তনের নিজস্ব বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত মুরাদ হোসেন জানান, বিক্রির উপযোগী মাছগুলো নিধন করে তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। পূর্বশত্রুতা ও প্রাণনাশের হুমকির জেরে স্থানীয় আড়ানগর ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কর্মীরা এ কাজ করেছে বলে তার ধারণা। বিষয়টি তিনি সাংবাদিকদের জানিয়েছেন এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা ।