বড়লেখায় ৪০টি প্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থীর অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
বড়লেখা প্রতিনিধি:শাহরিয়ার শাকিল
মৌলভীবাজারের বড়লেখা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপজেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।পরীক্ষার কেন্দ্র হিসেবে শিশু শিক্ষা একাডেমি ও হাই-টেক ইসলামীক একাডেমি, পাখিয়ালা, বড়লেখা নির্ধারণ করা হয়। শিক্ষার্থীদের মেধা যাচাই, প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।বড়লেখায় ৪০টি প্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থীর অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতবড়লেখা প্রতিনিধি: বড়লেখা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপজেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।পরীক্ষার কেন্দ্র হিসেবে শিশু শিক্ষা একাডেমি ও হাই-টেক ইসলামীক একাডেমি, পাখিয়ালা, বড়লেখা নির্ধারণ করা হয়। শিক্ষার্থীদের মেধা যাচাই, প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।পরীক্ষা পরিচালনায় দায়িত্ব পালন করেন এসোসিয়েশনের সভাপতি ও পরীক্ষা সমন্বয়ক তপন চৌধুরী, শাহবাজপুর মডেল কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক রুহেল আহমদ, কেন্দ্র সচিব ও এসোসিয়েশনের সহ-সভাপতি এবং শিশু শিক্ষা একাডেমির সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল হক, হল সুপার ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ইকরা ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক সামছুল ইসলাম।এছাড়া সহকারী হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও ব্রাইট কেয়ার একাডেমির প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন সানেল। উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা ও ইয়েলো ফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মো. সাহাব উদ্দিন।পরীক্ষাকেন্দ্রে আরও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের অন্তর্ভুক্ত বিভিন্ন কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক, সম্মানিত অভিভাবকমণ্ডলী এবং এসোসিয়েশনের সদস্যবৃন্দ।সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশ, জ্ঞানচর্চা ও ভবিষ্যৎ শিক্ষাজীবনে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।