নিয়ামতপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরশিদা খাতুন।এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ান সরদার, নিয়ামতপুর থানার ওসি (তদন্ত) আবু তালেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সাল নাহিদ পবিত্র, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপজেলার আটটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানরা।সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত বক্তারা বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা তুলে ধরে মাদকের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন।