প্রিন্ট এর তারিখ : ০৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬
ফরিদপুরে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
||
ফরিদপুরে হাম উপসর্গে তানহা নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
মৃত তানহা বোয়ালমারী উপজেলার হাসামদিয়া এলাকার বাসিন্দা দ্বীন ইসলামের সন্তান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় শিশুদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সর্বশেষ এই মৃত্যুর ঘটনায় চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় হাম উপসর্গে আক্রান্ত হয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। আরও পড়ুনআরও পড়ুনআলোচিত সেই ক্ষুদে ‘খালেদার’ বাবা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে
ফরিদপুর সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। রোগটির বিস্তার রোধে সচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত