প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে আবারও গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
||
নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে আবারও গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলাম পদ্মার চরে ফের মিলল গুলিবিদ্ধ লাশ, নিহত ঈশ্বরদীর সাহাবুল............নিহত সাহাবুল প্রামানিক (৪২) পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি ইউনূস প্রামানিকের ছেলে।মঙ্গলবার (১৬ জুন) সকালে লালপুর উপজেলার রাইটার চর এলাকায় পদ্মা নদীর তীরে একটি নৌকার ওপর রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।পুলিশ জানায়, নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যার পর মরদেহ নৌকার ওপর ফেলে রেখে যায়। তবে কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।উল্লেখ্য, সম্প্রতি পদ্মার চরাঞ্চলে একের পর এক লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত