প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬
বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদ (বাকসাপ)-এর ২০২৬-২৭ মেয়াদে নব-গঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা।
||
বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদ (বাকসাপ)-এর ২০২৬-২৭ মেয়াদে নব-গঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা।মোঃ আশিকুর সরকার (রাব্বি)নিজস্ব সংবাদদাতাঃসাহিত্য ও সংস্কৃতির বিকাশে এবং পরিষদকে আরও গতিশীল করার লক্ষ্যে 'বাংলাদেশ কবি ও সাহিত্য পরিষদ (বাকসাপ)'-এর ২০২৬-২০২৭ কার্যবর্ষের জন্য নব-গঠিত কার্যকারী পরিষদ ও কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৮ জুন ২০২৬ তারিখে পরিষদের প্রধান কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটি প্রকাশ করা হয়। পরিষদের সমৃদ্ধি ও উন্নতির লক্ষ্যে সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় সাহিত্যের আলোকিত আসরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে এই নতুন কমিটির মাধ্যমে। ঘোষিত কমিটির শীর্ষস্থানীয় ও গুরুত্বপূর্ণ কিছু পদের দায়িত্বপ্রাপ্তদের তালিকা নিচে দেওয়া হলো, শীর্ষ নেতৃত্ব ও কার্যনির্বাহী পরিষদঃ প্রতিষ্ঠাতা সভাপতি: মোঃ ফেরদৌস আলম (জয়পুরহাট),চেয়ারম্যান: মোঃ মফিজুর রহমান (নেত্রকোনা),ভাইস চেয়ারম্যান: মোঃ হাফিজুর রহমান (ইমাম) (গাজীপুর),মহাসচিব: মোঃ হাকিম (চাঁদপুর),যুগ্ম মহাসচিব: এম আর হারুন (চাঁদপুর)উপদেষ্টামণ্ডলী পরিষদঃ প্রধান উপদেষ্টা: মোঃ মোস্তাফিজুর রহমান (নওগাঁ),মুখ্য উপদেষ্টা: অধ্যক্ষ মোঃ শাহ জালাল বিল্লাহ্ (ভোলা),যুগ্ম উপদেষ্টা: মোঃ আব্দুস সালাম (সিরাজগঞ্জ)কার্যনির্বাহী ও প্রশাসনিক কমিটিঃনির্বাহী সভাপতি: মোঃ জাহিদুল ইসলাম জাহিদ (বগুড়া),সাধারণ সম্পাদক: মোঃ রেজাউল করিম রেজা (কুমিল্লা),যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ নজরুল ইসলাম (ঢাকা),সাংগঠনিক সম্পাদক: শুভজিৎ সাহা (খুলনা)অন্যান্য সম্পাদকীয় পদসমূহ: অর্থ বিষয়ক সম্পাদক: মোঃ শফিউল আজম (নওগাঁ),সাহিত্য সম্পাদক: কাজী জীবন নাহার পিয়া (কুষ্টিয়া),প্রচার সম্পাদক: গোলাম মওলা শিকদার (ফরিদপুর),মিডিয়া সম্পাদক: সাংবাদিক মোঃ আশিকুর সরকার রাব্বী (রংপুর),এছাড়াও কমিটির অধীনে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার (ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জসহ মোট ১৩টি জেলা) সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম চূড়ান্ত করে তালিকা প্রকাশ করা হয়েছে। নব-গঠিত এই কমিটির হাত ধরে বাংলাদেশের সাহিত্য অঙ্গনে এক নতুন উদ্দীপনা তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিষদের নেতৃবৃন্দ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত