প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬
নওগাঁয় গাঁ'জা সেবনরত অবস্থায় আটক-৩
||
নওগাঁয় গাঁ'জা সেবনরত অবস্থায় আটক-৩সাহেদ রানা(নওগাঁ প্রতিনিধি)নওগাঁ সদর থানার পুলিশের মাদক বিরোধী অভিযানে নওগাঁ পৌরসভার ৩নং ওয়ার্ড খাগড়া দুর্গাপুর এলাকা কাজলের পরিত্যক্ত ব্রয়লার ঘরের ছাদ হতে মাদকদ্রব্য গাঁজা সেবনরত অবস্থায় তিন জনকে আটক করে পুলিশ। আটককৃত ব্যাক্তিরা হলেন:-১। মোঃ আশিক মাহমুদ (২২) পিতা- মোঃ এনামুল হক, সাং-মাষ্টার পাড়া, নওগাঁ সদর। ২। মোঃ সোবাহান রাজ (২২) পিতা- মোঃ বাবলু সরদার, সাং-দূর্গাপুর হিন্দু পাড়া, নওগাঁ সদর। ৩। মোঃ শাহিন আলম (২২) পিতা- মোঃ আবুল কালাম আজাদ, সাং-উকিল পাড়া, নওগাঁ সদর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বেশ কিছুদিন যাবৎ মাদকাসক্ত। নওগাঁর বাইরে থেকে তারা মাদক কিনে এনে সেবন করে থাকে। এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পুলিশ জানিয়েছে মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত