প্রিন্ট এর তারিখ : ২৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬
ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত তেল মজুদ, হঠাৎ গুজবে পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন
||
ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত তেল মজুদ, হঠাৎ গুজবে পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইনমো:পজিরুল ইসলাম , ঠাকুরগাঁও:ঠাকুরগাঁও জেলার পেট্রোল পাম্পগুলোতে হঠাৎ করেই বাইক চালকদের ভিড় আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। তেল শেষ হয়ে যেতে পারে—এমন ভিত্তিহীন গুজবে কান দিয়ে পেট্রোল ও অকটেন নেওয়ার জন্য পাম্পগুলোতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাইকাররা। তবে জেলা জুড়ে তেলের কোনো সংকট নেই এবং প্রতিটি পাম্পেই পর্যাপ্ত পরিমাণ তেল মজুদ রয়েছে বলে নিশ্চিত করেছে পাম্প কর্তৃপক্ষ।সরেজমিনে দেখা যায়, ঠাকুরগাঁওয়ের বিভিন্ন পাম্পে হেলমেট হাতে বাইক চালকদের দীর্ঘ লাইন। তেল সংকট তৈরি হতে পারে এমন একটি অনিশ্চয়তা থেকে অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল কিনে রাখার চেষ্টা করছেন। হঠাৎ করে তেলের জন্য মানুষের এই হিড়িক সামলাতে পাম্প কর্মীদেরও বেশ হিমশিম খেতে হচ্ছে।তবে তেলের ঘাটতির বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন পাম্প মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঠাকুরগাঁওয়ের প্রতিটি পাম্পে পেট্রোল, অকটেন ও ডিজেলের স্বাভাবিক এবং পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তেল সরবরাহ পুরোপুরি স্বাভাবিক থাকা সত্ত্বেও এ ধরণের দীর্ঘ লাইন সৃষ্টি হওয়ায় তাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন।পাম্প কর্তৃপক্ষের পক্ষ থেকে সাধারণ বাইকার ও সর্বসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে যেন কেউ অযথা গুজবে কান না দেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে তারা সকলকে আতঙ্কিত না হয়ে শান্ত থাকার এবং শুধুমাত্র দৈনন্দিন প্রয়োজন অনুযায়ী স্বাভাবিকভাবে তেল নেওয়ার আহ্বান জানিয়েছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত