প্রিন্ট এর তারিখ : ২৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬
আগামী স্হানীয় নির্বাচন সম্ভব ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল
||
আগামী স্হানীয় নির্বাচন সম্ভব ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল নিজস্ব প্রতিবেদক : আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চৌহালী উপজেলার ৩নং ঘোরজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে গণমাধ্যম কর্মী রাসেল সরকার গণসংযোগ, উঠান বৈঠক ও জনগণের সাথে সৌজন্য সাক্ষাৎ সহ নানাবিধ কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছে।তিনি বলেন- আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে জনগণের জন্য যে প্রতিশ্রুতি দিবো আর মহান রব্বুল আলামীনের ইচ্ছে জনগণের দোয়া ও আশীর্বাদে আমি জিততে পারলে আমার প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে।অসহায় গরীব, দুঃখী প্রতিটি মানুষের নাগরিক সেবাকে নিশ্চিত করতে পরিষদের কর্তা ব্যক্তিবর্গ আমার ইউনিয়নের প্রতিটি মানুষের বাড়িবাড়ি গিয়ে খোঁজ খবর রাখবেন।নাগরিক সেবা গ্রহণের জন্য জনগণকে আমার কাছে কোন প্রকার ভোগান্তির সৃষ্টি হতে হবে না। মাদকের ক্ষেত্রে আমি অতীতে কঠোর অবস্থানে ছিলাম আছি থাকবো।যদি জনগণ আমাকে ভোট দিয়ে ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করেন আমি ইউনিয়নকে একটি সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ এবং মাদকমুক্ত একটি আধুনিক সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত