প্রিন্ট এর তারিখ : ০৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
উওরাস্থ বগুড়া সোসাইটি উন্নতিকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত।
||
উওরাস্থ বগুড়া সোসাইটি উন্নতিকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত।মোঃ নুরুন্নবী বিশেষ প্রতিনিধিঃউওরাস্থ বগুড়া সোসাইটির উন্নতিকল্পে উওরা ৩ নম্বর সেক্টরের উওরা হোয়াট হলে ৫ জুলাই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,মোঃ সজিউল ইসলাম সজল,সাধারণ সম্পাদক উওরাস্থ বগুড়া সোসাইটি। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মোশাররফ হোসেন চৌধুরী, প্রধান উপদেষ্টা উওরাস্থ বগুড়া সোসাইটি। প্রধান অতিথি বলেন উত্তরাস্থ বগুড়া সোসাইটির সম্মানিত সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিনীত আহ্বান।আমাদের প্রিয় সংগঠনটি দিন দিন আরও বিস্তৃত হচ্ছে। তাই সময়ের প্রয়োজনে বর্তমান কমিটির সংস্কার করে আরও বৃহৎ, শক্তিশালী ও প্রতিনিধিত্বশীল পূর্ণাঙ্গ কমিটি গঠন করা অত্যন্ত জরুরি। পাশাপাশি সমাজের প্রবীণ, শিক্ষিত, অভিজ্ঞ ও সম্মানিত ব্যক্তিদের সমন্বয়ে একটি বৃহৎ উপদেষ্টা পরিষদ গঠন করা হলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর হবে।আমাদের লক্ষ্য কোনো ব্যক্তি নয়, বরং সংগঠনের উন্নয়ন, ঐক্য, স্বচ্ছতা ও সবার অংশগ্রহণ নিশ্চিত করা। নতুন ও পুরোনো সদস্যদের সমন্বয়ে একটি শক্তিশালী নেতৃত্ব গড়ে উঠলে উত্তরাস্থ বগুড়া সোসাইটি মানবসেবা ও সামাজিক কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে, ইনশাআল্লাহ।আসুন, সবাই মিলে একটি আরও বড়, আরও ঐক্যবদ্ধ ও আরও কার্যকর উত্তরাস্থ বগুড়া সোসাইটি গড়ে তুলি। মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য একটাই—সংগঠনের উন্নতি, সৌহার্দ্য এবং মানবসেবার পথকে আরও প্রসারিত করা। সবাইকে আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করছি।উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, মোঃ জহুরুল হক, শিক্ষা বিষয়ক সম্পাদক উওরাস্থ বগুড়া সোসাইটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.মোঃ মারুফ নাওয়াজ, পরিচালক জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট,মোঃ মঈন উদ্দিন (লোটাস) মহাসচিব, বাংলাদেশ বিমান অফিসার্স এসোসিয়েশন,মোঃমুস্তাকিন প্রভাষক,রাজউক উওরা মডেল কলেজ,, এস এম আরিফুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক উওরাস্থ বগুড়া সোসাইটি,মোঃ মুমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক উওরাস্থ বগুড়া সোসাইটি,মোঃ গোলাম মুর্তজা মিলু সিনিয়র সহ সভাপতি উওরাস্থ বগুড়া সোসাইটি, মোঃ আমিনুল ইসলাম সহসভাপতি উওরাস্থ বগুড়া সোসাইটি, মোঃ সবুজ সরকার যুগ্ম সাধারণ সম্পাদক উওরাস্থ বগুড়া সোসাইটি,মোঃ জাকারিয়া হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক উওরাস্থ বগুড়া সোসাইটি, মোঃজাকারিয়ার পান্না, মোঃ তোতা মিয়া সরকার, মিডিয়া সেলের প্রধান উওরাস্থ বগুড়া সোসাইটি, বিপ্লব, মুনা,ফারক,শফিক, শহিদুল, রানু সহ অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন, এস এম আরিফুল ইসলাম।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত