প্রিন্ট এর তারিখ : ০৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
মহাসড়ক প্রশস্তকরণে "শৈলকুপা"য় উচ্ছেদ অভিযান শুরু কঠিন অবস্থানে প্রশাসন
||
মহাসড়ক প্রশস্তকরণে "শৈলকুপা"য় উচ্ছেদ অভিযান শুরু কঠিন অবস্থানে প্রশাসন মোঃ আমোদ আলী শৈলকুপা , ঝিনাইদহ,ঢাকা–খুলনা মহাসড়কের শেখপাড়া (ঝিনাইদহ)–"শৈলকুপা"–লাঙ্গলবাঁধ (মাগুরা) সড়ক চার লেনে উন্নীতকরণ ও মজবুতিকরণ প্রকল্পের আওতায় "শৈলকুপা"র পাইকপাড়া মৌজার ১.০৩৫০ একর এবং ডাউটিয়া চাকিরগাতী মৌজার ১.২৫১০ একর সরকারি জমি দখলমুক্ত করতে আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।অভিযানে মহাসড়কের দুই পাশের সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চার লেন মহাসড়ক নির্মাণ প্রকল্পের কাজ নির্বিঘ্নে বাস্তবায়ন এবং সরকারি জমি দখলমুক্ত করতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।অভিযানে নেতৃত্ব দেন "শৈলকুপা" উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী।এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ (সওজ) ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার আহসান-উল-কবীর, উপ-সহকারী প্রকৌশলী হাসান আল মামুন, উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. রাকিব হাসান, সার্ভেয়ার মো. সোহেল রানাসহ বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।উচ্ছেদ অভিযানে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে "শৈলকুপা" থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর মোল্লার উপস্থিতিতে পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, চার লেন মহাসড়ক নির্মাণ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে প্রয়োজনীয় জমি দখলমুক্ত করা হচ্ছে। সরকারি জমিতে অবৈধ দখলমুক্ত রাখতে পর্যায়ক্রমে এ ধরনের অভিযান চলবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত