প্রিন্ট এর তারিখ : ০৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬
টাইটেলঃ দখলদার ও মিথ্যা মামলাবাজের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
||
দখলদার ও মিথ্যা মামলাবাজের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধনদোকান জবরদখল, হয়রানি এবং কর্তৃপক্ষ ও এলাকাবাসীর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়েরের অভিযোগে রাজধানীর মিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ২০২২ সালে একটি চুক্তির মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির কাছে দোকান ভাড়া দেওয়া হয়। তবে পরবর্তীতে তিনি নিয়মিত ভাড়া পরিশোধ না করে বিভিন্ন কৌশলে দোকানটি দখলের চেষ্টা করেন। পাশাপাশি ভুক্তভোগী পরিবার, স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে মোট ১২টি মিথ্যা মামলা দায়ের করে হয়রানি অব্যাহত রাখেন বলে অভিযোগ করা হয়।বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মামলার জটিলতা ও হয়রানির কারণে ভুক্তভোগী পরিবার আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।এ সময় এলাকাবাসীও ভুক্তভোগী পরিবারের দাবির প্রতি সংহতি প্রকাশ করে দ্রুত সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের আহ্বান জানান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত