প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার,
||
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার,মোঃ শহিদুল ইসলাম সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ পার্থী জাহাঙ্গীর আলম (জুপিটার) গণসংযোগ করেন(শুক্রবার ৭ আগস্ট) বিকালে ভাঙ্গাবাড়ী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গণসংযোগ কালে চেয়ারম্যান পদ পার্থী জাহাঙ্গীর আলম জুপিটার বলেন , সন্ত্রাসী,দুর্নীতি,মাদক মুক্ত ও নিরাপদ শুনগত শিক্ষার পরিবেশ গঠন করার লক্ষে একটি মডেল ইউনিয়ন গড়তে চান তিনি।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ভাঙ্গাবাড়ি ইউনিয়ন জনগণের ও দলের সহযোগীতায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাইলে উন্নত ও রোল মডেল ইউনিয়নে পরিণত করবো এটি আমার অংগীকার।তিনি এ সময়ে আরো বলেন-দীর্ঘ দিন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছি,জনগণের অধিকার আদায়ে সবসময় রাজপথে ছিলাম। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। তিনি বলেন, “রাস্তা-ঘাট, সেতু-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল-মাদ্রাসা এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এ ইউনিয়নের সকল সেবা ইউনিয়ন বাসির কাছে পৌঁছেদিবো।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত