প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার।
||
গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার।মোঃ আমজাদ আলী (বাদশা) জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ১০/০৮/২০২৬ খ্রি. সকাল ০৮.১০ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্রথানাধীন পত্তন ইউনিয়নের বড় পুকুরপাড় এলাকা হতে ০২ জন মাদক কারবারীকে আটক পূর্বক তাদের হেফাজত হতে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:১।মোঃ মামুন পিতা- মোঃ ধানু মিয়া সাং- সেজামুড়া২। মোঃ শাহীন আলম পিতা- আব্দুল বাছির সাং- সেজামুড়া উভয় থানা- বিজয়নগরজেলা ব্রাহ্মণবাড়িয়াএ-সংক্রান্তে বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত