প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
গোবিন্দগঞ্জে এমপি লিংকন ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি শুরু
||
গোবিন্দগঞ্জে এমপি লিংকন ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি শুরুগাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃগাইবান্ধার গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে “মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি ফুটবল টুর্নামেন্ট” আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ মাঠে সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে উপজেলার ১২টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।মূল টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা শুরুর আগে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচের উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী গোবিন্দ কুমার দাস।পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নুর-আলম প্রধান। অনুষ্ঠান সঞ্চালনা করেন তানজিদ মণ্ডল ও সোহানুর রহমান রাফিদ।আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুস্থ চিন্তা, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ থেকে তরুণ সমাজকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক বন্ধন ও সৌহার্দ্য বাড়াতে সহায়ক হবে।বক্তারা আরও বলেন, উপজেলার ১২টি কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করবে এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তুলবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।আয়োজকরা জানান, টুর্নামেন্টটি সফল ও উৎসবমুখর করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।অনুষ্ঠানে সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মী, বিভিন্ন কলেজের শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত