প্রিন্ট এর তারিখ : ২১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
গৌরীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
||
গৌরীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মোঃ সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা( নেত্রকোনা) প্রতিনিধি সেবা, ঐক্য, প্রগতি এই স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী গৌরীপুরে বর্ণাট্য আয়োজনে উদযাপিত হয়। বৃহস্পতিবার ২০/০৮/২০২৬ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে বেলা ১২ ঘটিকার সময় গৌরীপুর উপজেলা চত্বরে বৃক্ষ রোপন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কমসূচির মধ্যে দিয়ে অভিযান শুরু হয়। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপজেলা চত্বরে বিভিন্ন ফলজ বনজ চাড়া রোপন করেন। পাশাপাশি উপজেলা চত্বরের ভিতরে ও বাহিরে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করেন।গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান আল আমিন'র সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আব্দুল কাদির'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ হাবিবুল ইসলাম খান শহীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হাজী আব্দুর রহমান বাবুল, গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক মোঃ আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ রমজান হোসেন খান জুয়েল, আফরোজা আক্তার সুমা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আল ইমরান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন আলম তারা,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন।বক্তরা বলেন,১৯৮০ সালের ১৯ আগস্ট স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের সুখে দুঃখে পাশে থাকার জন্য।স্বেচ্ছাসেবক দলের আদর্শকে ধরে রেখে আমাদের এগিয়ে যেতে হবে।এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রেস মিডিয়ার সাংবাদিকগণ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত