প্রিন্ট এর তারিখ : ২১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬
মনোহরদীতে অভিযান চালিয়ে স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছে সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া
||
মনোহরদীতে অভিযান চালিয়ে স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছে সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া স্টাফ রিপোর্টার;খন্দকার সেলিম রেজা নরসিংদীর মনোহরদীতে অভিযান চালিয়ে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ উপজেলা প্রশাসন।শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের লাখপুর পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সজিব মিয়া।প্রশাসন সূত্রে জানা যায়, চন্দনবাড়ি ইউনিয়নের লাখপুর পূর্বপাড়া এলাকার দুলাল মিয়ার ১৫ বছর বয়সী নবম শ্রেণির ছাত্রী সুমাইয়ার সঙ্গে একই উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের চরমান্দালিয়া এলাকার ফরিদ মিয়ার ছেলে রায়হানের বিয়ের আয়োজন করা হচ্ছিল।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। সেখানে বাল্যবিবাহের সত্যতা পাওয়ার পর বিয়ের সব আনুষ্ঠানিকতা বন্ধ করে দেওয়া হয়।পরে মেয়ের পরিবারের পক্ষ থেকে সুমাইয়ার বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে বিয়ে দেওয়া হবে না—মর্মে মুচলেকা নেওয়া হয়। একই সঙ্গে কিশোরীকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।অভিযানকালে মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তারসহ মনোহরদী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।উপজেলা প্রশাসন জানিয়েছে,বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত