প্রিন্ট এর তারিখ : ২৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
গাইবান্ধায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস
||
গাইবান্ধায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুসগাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃপবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়েছে।মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও ওফাতের স্মরণে আয়োজিত এ জুলুসে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। প্রিয় নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি অগাধ ভালোবাসা, শ্রদ্ধা ও ভক্তির বহিঃপ্রকাশ হিসেবে নানা বয়সী মানুষ এতে অংশ নেন।জুলুসে অংশগ্রহণকারীরা শান্তি, সম্প্রীতি ও মানবতার মহান বার্তাবাহী বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান। এ সময় ‘নারায়ে রিসালাত, ইয়া রাসুলাল্লাহ (সা.)’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে জুলুসের পুরো এলাকা। অনেকে হাতে ধর্মীয় পতাকা ও ব্যানার নিয়ে জুলুসে অংশ নেন।বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ। তাঁর জীবনাদর্শে রয়েছে শান্তি, ন্যায়, মানবতা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির অনন্য শিক্ষা। মহানবীর আদর্শ ব্যক্তি ও সমাজজীবনে ধারণ করার মধ্য দিয়েই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব—এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ জুলুসে ধর্মীয় আবেগ ও ভালোবাসার পাশাপাশি শান্তি ও সৌহার্দ্যের বার্তাও ছড়িয়ে পড়ে সর্বত্র।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত