প্রিন্ট এর তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
ফোবানার ৪১তম সম্মেলনের স্বাগতিক শহর ওয়াশিংটন ডিসি: বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্ত ৩১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
||
ফোবানার ৪১তম সম্মেলনের স্বাগতিক শহর ওয়াশিংটন ডিসি: বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্ত ৩১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনহাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ ফোবানার ৪১তম সম্মেলনের স্বাগতিক শহর ওয়াশিংটন ডিসি: বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্ত, ৩১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ।খবর আইবিএননিউজ ।উত্তর আমেরিকার বাংলাদেশি প্রবাসীদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক ও সামাজিক প্ল্যাটফর্ম ফেডারেশন অব বাংলাদেশী অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা—ফোবানার ২০২৭ সালের ৪১তম সম্মেলনের স্বাগতিক শহর হিসেবে ওয়াশিংটন ডিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভানজেল সেন্টারের কনফারেন্স রুমে গত ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত ফোবানার বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় ২০২৭ সালের ফোবানা সম্মেলনের স্বাগতিক হওয়ার আগ্রহ প্রকাশ করে অ্যাসোসিয়েশন অব পেনসেলভেনিয়া, ফ্লোরিডা, ঢাকা ক্লাব এবং ওয়াশিংটন ডিসি। আলোচনার পর সর্বসম্মতিক্রমে ওয়াশিংটন ডিসিকে ৪১তম ফোবানা সম্মেলনের হোস্ট সিটি হিসেবে নির্বাচিত করা হয়।ফোবানার ইতিহাসে বার্ষিক সম্মেলন উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সাংস্কৃতিক ঐতিহ্য, ভাষা, সাহিত্য, সংগীত, শিল্পচর্চা ও পারস্পরিক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হয়েছে। প্রতিবছর যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য ও শহর থেকে বাংলাদেশি সংগঠন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, সাহিত্যিক, পেশাজীবী ও কমিউনিটি নেতারা এতে অংশ নেন। ফলে ২০২৭ সালের সম্মেলনকে ঘিরে ইতোমধ্যেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।বার্ষিক সাধারণ সভায় ফোবানার সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উত্তর আমেরিকায় বাংলাদেশি কমিউনিটির মধ্যে ঐক্য ও সাংস্কৃতিক বন্ধন আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।সভায় নতুন কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়। ৩১ সদস্যের এই কমিটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাকারিয়া চৌধুরী। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল আমিন বাবু ও শফিকুল আলম। এক্সিকিউটিভ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন দেওয়ান মনিরুজ্জামান এবং জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুব্রত তালুকদার ও মাহমুদুল হাসান। ট্রেজারার নির্বাচিত হয়েছেন সাজ্জাদুল হাসান। এছাড়া মঞ্জুর কাদেরকে আউটস্ট্যান্ডিং সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।সভায় বক্তারা ফোবানার সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করা, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, সংস্কৃতি ও বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।সংশ্লিষ্টরা মনে করছেন, ওয়াশিংটন ডিসিতে ২০২৭ সালের ৪১তম ফোবানা সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত উত্তর আমেরিকার বাংলাদেশি কমিউনিটির জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির সমাগমের পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিসরে আরও তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।নতুন নেতৃত্বের অধীনে ফোবানা আগামী দিনে আরও সমন্বিত ও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের সদস্যরা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত