প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
নীলফামারীতে ২২ পিস ট্যাপেনটাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
||
নীলফামারীতে ২২ পিস ট্যাপেনটাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারনীলফামারী প্রতিনিধি মোঃ ইবনে আলী সরকার নীলফামারী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ২২ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেনটাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে সদর উপজেলার বোতলা গাড়ি পোড়াহাট এলাকায় এই গোপন অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:১. মো: জাহিদুল ইসলাম (৩৫) — পিতা: মৃত আলহাজ্ব মকবুল হোসেন, সাং: চড়াইখোলা দালালের বাজার, থানা: নীলফামারী সদর।২. মো: নাজমুল ইসলাম (২৪) — পিতা: সাইদার ইসলাম, সাং: ছোট সংঘলশী কাজী পাড়া, থানা: নীলফামারী সদর।৩. মো: জয়নুল (৩৫) — পিতা: সাদেকুল ইসলাম, সাং: বড় সংঘলশী, থানা: নীলফামারী সদর।অভিযানকালে আসামি জাহিদুল ইসলাম ও নাজমুল ইসলামের কাছ থেকে ২০ পিস এবং জয়নুলের কাছ থেকে ২ পিস ট্যাপেনটাডল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত