প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
মোবাইল কোর্ট মামলা ০৩ টি* ও নিয়মিত মামলা ০১ টি
||
মোবাইল কোর্ট মামলা ০৩ টি* ও নিয়মিত মামলা ০১ টিঘটনার তারিখঃ ১৬.০৯. ২০২৬ ঘটনার সময়ঃ ১৩.৩০ হতে ১৬:৩০ ঘটিকা।ঘটনাস্থলঃ নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন এলাকা । মোঃ ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নীলফামারী আলামতের বিবরণঃ * মাদক সেবন ও ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট।গ্রেফতারকৃত আসামীদের নাম-ঠিকানাঃ( ১)মো: সাজ্জাদ আলী (২৯) পিতা. মৃত: আজমত আলী সাং-গোলাহাট ১নং ক্যাপ,সৈয়দপুর,নীলফামারী। (২)মো: সাক্কু (৫৮)পিতা.মৃত: আঃ হাকিমসাং- পুরাতন বাবুপাড়া ,সৈয়দপুর , নীলফামারী। (৩)মো: আজমল হোসেন (৩০)পিতা. মৃত: আলী হোসেন সাং-পুরাতন বাবুপাড়া,সৈয়দপুর,নীলফামারী । ★নিয়মিত মামলার আসামি★মাসুদ রানা রিংকু(১৯)পিতা- মোঃ আসাদুল ইসলাম হাওয়ালদার পাড়া, সৈয়দপুর, নীলফামারী।গৃহিত আইনগত ব্যবস্থাঃ উল্লিখিত তারিখ, সময় ও স্থানে ডিএনসি,নীলফামারীর একটি আভিযানিক টিম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট(ভূমি)জনাব মো: সাব্বির হোসেন এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ০৩(তিন)জন আসামীকে টাপেন্টাডল ট্যাবলেট সংরক্ষণ/সেবন অবস্থায় গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আজমল হোসেন এর ০১ (এক) বছর ও অপর দুই আসামির ০৬(ছয়) মাস করে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন।প্রসিকিউশন প্রদান করেন ডিএনসি নীলফামারীর উপপরিদর্শক মোঃ সাকিব সরকার। বিকাল ১৬.০০ ঘটিকায় অপর একটি অভিযানে উপপরিদর্শক মোঃ সাকিব সরকার এর নেতৃত্বে ডিএনসসি নীলফামারীর টিম সৈয়দপুর থানার পুরাতন বাবুপাড়া পানির ট্যাংক মোড়স্হ এলাকায় মাসুদ রানা রিংকু(১৯),পিতা- মোঃ আসাদুল ইসলাম হাওয়ালদার পাড়া, সৈয়দপুর, নীলফামারীকে ১০০(একশত) পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক পূর্বক গ্রেফতার করে। উপপরিদর্শক মোঃ সাকিব সরকার বাদী হয়ে আসামীর বিরুদ্ধে সৈয়দপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত